আন্তর্জাতিক

দুতার্তের নির্দেশের পর ৯ কমিউনিস্টকে হত্যা

দুতার্তের নির্দেশের পর ৯ কমিউনিস্টকে হত্যা
দুতার্তের নির্দেশের পর ৯ কমিউনিস্টকে হত্যা

ফিলিপাইনের উত্তরাঞ্চলে পুলিশের সাম্প্রতিক ধরপাকড়ে অন্তত ৯ আন্দোলনকর্মী নিহত হয়েছেন। মাত্র দুদিন আগেই দেশের সব কমিউনিস্ট বিদ্রোহীদের ‘হত্যা’ এবং ‘নিঃশেষ’ করে দিতে সরকারি বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

রোববার (৭ মার্চ) কেন্দ্রীয় প্রদেশ মেট্রো ম্যানিলা সংলগ্ন তিনটি প্রদেশ থেকে অন্তত ছয় ব্যক্তিকে গ্রেফতার করার কথা জানিয়েছে পুলিশ। এ সময় আরও ছয় জন ‘পালিয়ে যায়’ বলেও জানায় তারা।

ফিলিপাইনের পুলিশ আরও জানায়, বিদ্রোহের অভিযোগে অন্তত ১৮ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। যাদের মধ্যে কয়েকজন মারা গেছেন।

তবে ওইসব ব্যক্তিকে ‘হত্যা’ করা হয়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। তাদের মধ্যে ক্যাভিট প্রদেশের শ্রমিক নেতা এমানুয়েল অ্যাসানসিওনও রয়েছেন বলে এক বিবৃতিতে দাবি করেছে মৎস্যজীবীদের সংগঠন পামালাকায়া।

এদিকে, ইউনিভার্সিটি অব দ্য ফিলিপিনস এর ছাত্রদের প্রকাশনী ইউপিএলবি পারসপেক্টিভ জানিয়েছে, বাটাঙ্গাস প্রদেশে এক শ্রমিক সংগঠক দম্পতিকে হত্যা করা হয়েছে। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ১০ বছর বয়সী সন্তানসহ তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সরকারি বাহিনী তাদের তুলে নিয়ে গেলেও এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

রোববার রিজাল প্রদেশেও দুই আন্দোলনকর্মীকে গুলি করে হত্যার কথা জানিয়েছে মানবাধিকার সংগঠন কারাপাতান।

সংগঠনটির সেক্রেটারি জেনারেল ক্রিস্টিনা পালাবের অভিযোগ, ‘প্রেসিডেন্ট দুতার্তের দেয়া হত্যার নির্দেশ বাধ্যগতভাবে পালন করছে সেনাবাহিনী।’

ফিলিপাইনে সাম্প্রতিক এই হত্যাকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। এসব ঘটনাকে কর্তৃপক্ষের ‘সাজানো পরিকল্পনা’ বলে অভিহিত করেছে তারা। / আল জাজিরা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ