আন্তর্জাতিক

ইকুয়াটোরিয়াল গিনিতে ডিনামাইট বিস্ফোরণে নিহত ২০, আহত ছয় শতাধিক

ইকুয়াটোরিয়াল গিনিতে ডিনামাইট বিস্ফোরণে নিহত ২০, আহত ছয় শতাধিক
ইকুয়াটোরিয়াল গিনিতে ডিনামাইট বিস্ফোরণে নিহত ২০, আহত ছয় শতাধিক

মধ্য আফ্রিকার দেশ ইকুয়াটোরিয়াল গিনিতে সেনা ব্যারাকের কাছে ভয়াবহ ডিনামাইট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় সময় গতকাল রোববার দেশটির বাটা শহরের কাছে এ ঘটনা ঘটে। সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এ খবর জানিয়েছে।

দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট তেওডোরো ওবিয়াং নিগমা এমবাছোগো রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতা করেন। তিনি হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানান। দেশটির প্রেসিডেন্ট বলেন, ‘সেনা ব্যারাকের পাশে ডিনামাইটের সংরক্ষণাগারে অবহেলার কারণেই ভয়াবহ এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে।’

এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের সময় ধারণ করা অনেক ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যায়, গোটা এলাকায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়েছে। ধ্বংসস্তুপে চাপাপড়া মানুষ বাঁচার জন্য আকুতি জানাচ্ছেন। ধারণা করা হচ্ছে বিস্ফোরণে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে।

একাধিক টুইট করে স্বাস্থ্যকর্মীদের বাটা রিজিওনাল হাসপাতালে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, আহতদের প্রচুর রক্ত প্রয়োজন। যাঁরা রক্ত দিতে আগ্রহী, তাঁরা যেন যোগাযোগ করেন। এ ছাড়া গুরুতর এবং খুব বেশি গুরুতর আহতদের চিকিৎসার জন্য তিনটি হাসপাতাল বরাদ্দ করা হয়েছে বলেও জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

স্থানীয় বাসিন্দা টিওডোরো নিগমা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তাঁরা হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং কালো ধোঁয়া দেখতে পান। পরে আরও কয়েক দফায় বিস্ফোরণ হয়। ফলে গোটা এলাকায় ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে। / এনটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ