আন্তর্জাতিক

বাইডেনের করোনা ত্রাণ বিল অনুমোদন দিল কংগ্রেস

বাইডেনের করোনা ত্রাণ বিল অনুমোদন দিল কংগ্রেস
বাইডেনের করোনা ত্রাণ বিল অনুমোদন দিল কংগ্রেস

করোনাভাইরাস মহামারির কারণে ক্ষতিগ্রস্ত আমেরিকানদের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবিত ত্রাণ বিল অবশেষে কংগ্রেসের অনুমোদন পেয়েছে। ১ লাখ ৯০ হাজার কোটি ডলারের এই বিল বুধবার কংগ্রেসে পাস হয়। খবর বিবিসির।

প্রতিনিধি পরিষদে ২২০-২১১ ভোটে এই বিপুল পরিমাণ অর্থনৈতিক সাহায্য পরিকল্পনা পাস হয়। কোনো রিপাবলিকান বিলের পক্ষে ভোট দেননি।

এর আগে সিনেটে অনুমোদন পায় বিলটি। এখন বাইডেনের স্বাক্ষর পেলেই তা আইন হিসেবে পাস হবে।

এই ষষ্ঠ করোনাভাইরাস ত্রান বিলটি প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের জন্য এক বড় বিজয় হিসেবে দেখা হচ্ছে। একজন বাদে সকল ডেমোক্র্যাট সদস্য এই বিলের পক্ষে ভোট দিয়েছেন।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি জানান, প্রসিডেন্ট বাইডেন শুক্রবার বিলটিতে স্বাক্ষর করবেন।

এ প্রসঙ্গে বাইডেন বলেন, ‘এই জাতির যারা মেরুদণ্ড- অপরিহার্য শ্রমিক, কর্মজীবী মানুষ যারা এই দেশ গড়েছে, সেই মানুষগুলো যারা এই দেশটি চালিয়ে নিয়ে যাচ্ছে- তাদেরকে জন্য লড়াইয়ের আরেকটি সুযোগ দেবে এই বিল।’

বাইডেন আরও জানান, আমেরিকানদের জন্য ভ্যাকসিন নিশ্চিত হওয়ার পর যদি উদ্বৃত্ত থাকে, তাহলে তা বিশ্বের অন্যান্য দেশে পাঠানো হবে। ‘আমাদের যদি এটি উদ্বৃত্ত থাকে, আমরা তাহলে বাকি বিশ্বের সঙ্গে তা ভাগাভাগি করব,’ বলেন তিনি।

এই বিলের আওতায় অধিকাংশ আমেরিকানদের সরাসরি ১ হাজার ৪শ ডলার প্রদান করা হবে। এছাড়া সেপ্টেম্বর পর্যন্ত সাপ্তাহিক ৩শ ডলার করে দেয়া হবে বেকারভাতা।

বিলের আওতায়, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারগুলোকে ৩৫ হাজার কোটি ডলার প্রদান করা হবে। এছাড়া ১৩ হাজার কোটি ডলার দেয়া হবে স্কুল খোলার জন্য, করোনার পরীক্ষা ও গবেষণার জন্য ৪ হাজার ৯শ কোটি ডলার এবং ১ হাজার ৪শ কোটি ডলার দেয়া হবে ভ্যাকসিন বিতরণের জন্য। / জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ