আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৭

মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৭
মিয়ানমারে বিক্ষোভে আবারও গুলি, নিহত ৭

মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে চলমান উত্তাল বিক্ষোভে গুলি করেছে সেনা নিয়ন্ত্রিত পুলিশ বাহিনী। নিহত হয়েছেন আরও সাত বিক্ষোভকারী। বৃহস্পতিবার (১১ মার্চ) এক প্রত্যক্ষদর্শীর বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা ও গ্লোবাল নিউজ।

জানা যায়, নিহতদের মধ্যে একজন বৃহত্তম শহর ইয়াঙ্গুনের নর্থ ডাগন জেলার। বাকি ছয়জন সেন্ট্রাল টাউন মিয়াইং-এর বাসিন্দা।

হাসপাতালে মরদেহ নিয়ে যেতে সহায়তা করা এক বিক্ষোভকারী জানান, তারা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছিলেন।

দেশটির অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনারর্স অ্যাডভোকেসি গ্রুপ জানায়, বৃহস্পতিবার পর্যন্ত মিয়ানমারের ১ মাস ১১ দিন ধরে চলমান বিক্ষোভে অন্তত ৬২ জন নিহত হয়েছেন। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর এখন পর্যন্ত আটক হয়েছেন দুই হাজারের বেশি বিক্ষোভকারী।

মিয়ানমারে জান্তা সরকারবিরোধী আন্দোলনে গুলি ও নির্যাতনের নিন্দা জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। প্রায় এক মাস থেকে চলা এই আন্দোলনে সেনাবাহিনী ও এর নিয়ন্ত্রিত পুলিশ বাহিনীর নৃশংস ধরপাকড়, হত্যার পরেও পিছপা হয়নি আন্দোলনকারীরা। গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুকির সমর্থকদের শান্তিপূর্ণ মিছিলে নির্বিচারে গুলি চালিয়ে আসছে দেশটির সেনা সদস্যরা। বাড়ছে নিহত আর গ্রেফতারের সংখ্যা। চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনামের ভেটোর কারণে সামরিক অভ্যুত্থানকে ক্যু হিসেবে আখ্যা দিতে ব্যর্থ হলেও এই নৃশংস নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে নিরাপত্তা পরিষদ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ