আন্তর্জাতিক

ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তরুণীকে হত্যার অভিযোগ

ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তরুণীকে হত্যার অভিযোগ
ব্রিটিশ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তরুণীকে হত্যার অভিযোগ

সারাহ এভেরাড নামের এক তরুণীকে অপহরণ ও হত্যার দায়ে এক কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ব্রিটিশ পুলিশ। এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ কনস্টেবল ওয়েইন কুজেনসকে শনিবার আদালতে হাজির করার কথা রয়েছে। তিনি কূটনৈতিক ভবনগুলোর নিরাপত্তার দায়িত্বে পালনে নিয়োজিত ছিলেন।

গত ৩ মার্চ দক্ষিণ লন্ডনে নিজের বাড়ি থেকে বন্ধুর বাসায় হেঁটে যাওয়ার সময় সারাহ নিখোঁজ হন। এরপর আর তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে লন্ডনের বাইরে একটি জঙ্গলে তার মরদেহের খোঁজ পাওয়ার কথা নিশ্চিত করে মহানগর পুলিশ।

অ্যাসিস্টট্যান্ট কমিশনার নিক ইফগ্রেইভ বলেন, এ ঘটনায় তদন্ত অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তথ্য দিয়ে সহায়তায় উৎসাহিত করা হচ্ছে।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, নারী-শিশুদের রক্ষায় তিনি যথাসম্ভব সবকিছু করবেন। ন্যূনতম হয়রানির আশঙ্কা ছাড়াই প্রতিটি নারীর রাস্তায় নির্ভয়ে চলাচলের সুযোগ থাকা উচিত। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ