আন্তর্জাতিক

আমেরিকানরা আজ থেকে করোনা প্রণোদনা পাবেন

আমেরিকানরা আজ থেকে করোনা প্রণোদনা পাবেন
আমেরিকানরা আজ থেকে করোনা প্রণোদনা পাবেন

বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষিত ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল সিনেটে অনুমোদন পেয়েছে আগেই। গত ৬ মার্চ মার্কিন কংগ্রেসে আইনটি ৫০-৪৯ ভোটে পাশের মাধ্যমে চূড়ান্ত অনুমোদনও পায়। বাইডেনের পরিকল্পনা অনুযায়ী, করোনার কারণে আর্থিক সঙ্কটে থাকা মার্কিনীদের জন প্রতি এককালীন ১৪০০ ডলার করে পাবেন।

আজ রোববার থেকেই নিজ নিজ ব্যাংক আকাউন্টের মাধ্যমে এই অর্থ পেয়ে যাবেন প্রত্যেকে। অর্থাৎ- দেড় লাখ ডলার পর্যন্ত উপার্জনকারী চার জনের একটি পরিবার পাবে ৫ হাজার ৬০০ ডলার। এমনটাই জানিয়েছেন মার্কিন ট্রেজারি ও অভ্যন্তরীণ রাজস্ব পরিষেবা কর্মকর্তারা।

এ খাতে বরাদ্দ হবে এক লাখ কোটি ডলার। এছাড়া করোনা মহামারী মোকাবেলায় ৪১ হাজার ৫০০ কোটি ডলার এবং ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য দেয়া হবে ৪৪ হাজার কোটি ডলার।

বাইডেন প্রশাসনের জন্য নতুন এ পরিকল্পনাকে এখন অগ্রাধিকার দেয়া হচ্ছে। বিলে কোভিড-১৯ এর টিকাদান কার্যক্রম এবং রোগ শনাক্তের পরীক্ষার গতি আরও বাড়ানোর কথাও বলা হয়েছে।

প্যাকেজটি সিনেটে অনুমোদন পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একে ‘অগ্রগতির আকেটি বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন। এ সময় তিনি আবারও দেশবাসীর জন্য কাজ করার প্রতিজ্ঞা করেন।

রিপাবলিকান সিনেটররা বলেন, বিশাল এই ত্রাণ তহবিল অপ্রয়োজনীয় এবং করোনা মহামারীর সাথে এটি সম্পৃক্ত নয়। তবে এই বিলে ডেমোক্র্যাটদের বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেয়া হয়েছে বলে এর আগে দাবি করেন বেশ কয়েক রিপাবলিকান সদস্য।

ডেমোক্র্যাটরা জানায়, ভ্যাকসিন কার্যক্রম এবং করোনা পরীক্ষাকে আরো গতিশীল এবং অর্থনীতিকে স্থিতিশীল করতেই এই প্রণোদনা প্যাকেজের পরিকল্পনা করা হয়েছে। ত্রাণ প্যাকেজের আওতায় করোনা মোকাবেলায় খরচ করা হবে ৪১২ বিলিয়ন ডলার আর ছোট ব্যবসার ক্ষেত্রে থাকছে ৪৪০ বিলিয়ন ডলার।

এর আগে সিনেটকে দ্রুত করোনা বিল পাস করানোর আহ্বান জানান বাইডেন। করোনা মহামারীর কারণে দুর্বল হওয়া অর্থনীতি পুনরুদ্ধার ও মার্কিনিদের কাছে জরুরি ভিত্তিতে নগদ অর্থ পাঠানোর জন্য এক লাখ ৯০ হাজার কোটি মার্কিন ডলারের রিলিফ প্যাকেজ বিল প্রতিনিধি পরিষদে পাস হয়। এখন সময় নষ্ট না করে বিলটি অনুমোদন দেয়ার জন্য উচ্চকক্ষ সিনেটকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সিএনএনের খবরে বলা হয়, প্রতিনিধি পরিষদে বিলটি পাস হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জো বাইডেন এ আহ্বান জানান। তিনি বলেন, নষ্ট করার মতো সময় আমাদের হাতে নেই। আমরা এখনই পদক্ষেপ নিলে চূড়ান্তভাবে এ ভাইরাসকে মোকাবেলা করতে পারব। আমাদের অর্থনীতি আবারো সচল হবে।

উল্লেখ্য, গত শনিবার বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের রিলিফ প্যাকেজ বিল প্রতিনিধি পরিষদে পাস হয়েছে। বিলটি ২১৯-২১২ ভোটে বিলটি পাস হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ