আন্তর্জাতিক

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যু

তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যু
তানজানিয়ার প্রেসিডেন্ট মাগুফুলির মৃত্যু

তানজানিয়ার প্রেসিডেন্ট জন মাগফুলি মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬১ বছর। বুধবার (১৭ মার্চ) হৃদযন্ত্রের জটিলতায় দার-ইস-সালাম হাসপাতালে মারা যান। দেশটির নারী ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান রাষ্ট্রীয় টেলিভিশনের দেওয়া এক ভাষণে তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। যদিও গুজব শোনা যাচ্ছে তিনি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

ভাইস প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান তার ঘোষণায় বলেছেন, গভীর দুঃখের সঙ্গে আপনাদের জানাচ্ছি যে, আজ আমরা আমাদের সাহসী নেতা, তানজানিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জন পম্পে মাগুফুলিকে হারিয়েছি। তার মৃত্যুতে ১৪ দিন জাতীয় শোক থাকবে এবং জাতীয় পতাকা অর্ধ নমিত থাকবে। খবর বিবিসির।

জানা যায়, দু’সপ্তাহেরও বেশি সময় ধরে মাগুফুলিকে জনসমক্ষে দেখা যায়নি এবং তার স্বাস্থ্য নিয়ে গুজবও ছড়িয়ে পড়ে। মাগুফুলিকে সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি জনসমক্ষে দেখা গিয়েছিল। প্রধানমন্ত্রী কাসিম মাজালিওয়া গত সপ্তাহে জোর দিয়ে বলেছেন, প্রেসিডেন্ট সুস্থ এবং কঠোর পরিশ্রম করছেন।

এদিকে বিরোধী দলীয় নেতা টুন্ডু লিসু বলেন, যে তার সূত্র তাকে বলেছে যে মাগুফুলি কেনিয়ার করোনাভাইরাসের জন্য হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

গত জুন মাসে মাগুফুলি তানজানিয়াকে কোভিড-১৯ মুক্ত ঘোষণা করেন। এছাড়াও পরীক্ষা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন এবং প্রতিবেশী দেশগুলোকে বিদ্রুপ করেছেন যারা এই ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য ব্যবস্থা আরোপ করেছে। মাগুফুলি আফ্রিকার অন্যতম বিশিষ্ট করোনাভাইরাস সংশয়বাদী ছিলেন| এই ভাইরাস প্রতিরোধে তিনি প্রার্থনা এবং ভেষজ যুক্ত বাষ্প থেরাপির আহ্বান জানান।

তানজানিয়ার সংবিধান অনুসারে, ভাইস প্রেসিডেন্ট হাসান নতুন রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন এবং মাগুফুলির পাঁচ বছর মেয়াদের বাকি সময় তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। মাগুফুলি গত বছর থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ