আন্তর্জাতিক

অস্ট্রেলীয় সংবাদসংস্থার সঙ্গে এবার ফেইসবুকের চুক্তি

অস্ট্রেলীয় সংবাদসংস্থার সঙ্গে এবার ফেইসবুকের চুক্তি
অস্ট্রেলীয় সংবাদসংস্থার সঙ্গে এবার ফেইসবুকের চুক্তি

মিডিয়া মুগল রুপার্ট মারডকের সংবাদসংস্থা ‘নিউজ কর্পোরেশন অস্ট্রেলিয়া’র সঙ্গে চুক্তি করেছে ফেইসবুক। অস্ট্রেলীয় এই সংবাদসংস্থার আওতাধীন পত্রিকাগুলোর স্থানীয় খবর ফেইসবুক প্লাটফর্মে প্রকাশের আইনি বৈধতা পেতেই এই চুক্তি করা হয়েছে।

এদিকে, ভিন্ন কোনো অনলাইন প্লাটফর্মে অস্ট্রেলীয় গণমাধ্যমের স্থানীয় সংবাদ প্রচার বা বিনিময়ের ক্ষেত্রে অর্থ পরিশোধের আইন পাশ করেছে দেশটির সরকার। বিশ্বে এই প্রথম এরকম আইন পাশ হলো। এর সপ্তাহ খানেকের মধ্যেই নিউজ কর্পোরেশনের সঙ্গে চুক্তি সম্পন্ন করলো ফেইসবুক।

মাস কয়েক ধরেই এই চুক্তি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। এর বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অস্ট্রেলিয়ায় সার্চ সেবা বন্ধের হুমকি দিয়েছিল জায়েন্ট গুগল। কিন্তু বিকল্প উপায় না দেখে কিছুদিন আগে নিউজ কর্পোরেশনের সঙ্গে চুক্তি সেরে নেয় প্রতিষ্ঠানটি।

ফেইসবুকের সঙ্গে নিউজ কর্পোরেশনের সর্বশেষ এই চুক্তির মেয়াদ তিন বছরের। কিন্তু চুক্তির অর্থমূল্য কতো, তা নিয়ে কোনো পক্ষই মুখ খোলেনি।

অস্ট্রেলিয়ার মোট প্রচার সংখ্যার ৭০ শতাংশই মারডকের সংবাদসংস্থার আওতাধীন গণমাধ্যমের নিয়ন্ত্রণে। এসব গণমাধ্যমের মধ্যে আছে দ্য অস্ট্রেলিয়ান, দ্য ডেইলি টেলিগ্রাফ, দ্য হেরাল্ড সান, নিউজ ডটকম ডটএইউ ও স্কাই নিউজ অস্ট্রেলিয়া।

অন্যান্য দেশের গণমাধ্যমগুলোর মতো অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোতে গত এক যুগে বিজ্ঞাপনের হার আশঙ্কাজনকভাবে কমেছে। এর অন্যতম প্রধান কারণ হচ্ছে বিজ্ঞাপনদাতারা গুগল ও ফেইসবুক কেন্দ্রিক বিজ্ঞাপনে ঝুঁকে পড়েছে। এ অবস্থায় দেশটির সরকার এ ধরনের প্লাটফর্মে গণমাধ্যমের সংবাদ প্রচার বা শেয়ারের ক্ষেত্রে পেমেন্ট দেয়ার বিধান রেখে নজিরবিহীন আইন পাশ করে। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ