আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুধারীর গুলিতে ১৩ পুলিশ সদস্য নিহত

মেক্সিকোতে বন্দুধারীর গুলিতে ১৩ পুলিশ সদস্য নিহত
মেক্সিকোতে বন্দুধারীর গুলিতে ১৩ পুলিশ সদস্য নিহত

মেক্সিকোর রাজধানীর বাইরে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১৩ পুলিশ নিহত হয়েছেন। প্রকাশ্যে সংঘটিত এই ঘটনাটি দক্ষিণ আমেরিকার দেশটিকে নাড়িয়ে দিয়েছে।

সামাজিকমাধ্যমে এ ঘটনার নৃশংস ছবি ছড়িয়ে পড়েছে। যাতে বুলেটে ঝাঁজরা হয়ে যাওয়া পুলিশের গাড়ি, ট্রাক ও রাস্তায় কিংবা গাড়িতে কর্মকর্তাদের মরদেহ ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে।

বিবিসি জানায়, মেক্সিকোর কৌটেপেক হ্যারিনাস পৌরসভার এললানো গ্রান্ডি এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহরে প্রকাশ্যে দিনের আলোতে হামলা চালিয়েছে সংঘবদ্ধ বন্দুকধারীরা। পুলিশ সেসময় এলাকাটিতে টহল দিচ্ছিল।

যেখানে হামলাটি হয়েছে, সেটি মেক্সিকো সিটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ও তোলুকা শহরের দক্ষিণ দিকে অবস্থিত।

হামলাকারীদের খুঁজে বের করতে মেক্সিকোর জাতীয় ও সশস্ত্র বাহিনী তল্লাশি চালাচ্ছে। হামলার ঘটনায় অপরাধীদের কতজন আহত কিংবা নিহত হয়েছেন তা জানা সম্ভব হয়নি। এ ছাড়া দেশটির মাদকচক্রও এই হামলায় জড়িত কিনা, তা এখনো জানা সম্ভব হয়নি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ