আন্তর্জাতিক

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির হোঁচট খাওয়ার ভিডিও ভাইরাল

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি তিনি। আর সেই তিনিই কিনা সিঁড়ি ভাঙতে গিয়ে বারবার হোঁচট খাচ্ছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সিঁড়ি ভাঙতে গিয়ে হোঁচট খাওয়ার এমন একটি ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ওয়াশিংটন ডিসি থেকে মাত্র ১০ মাইল দূরে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের এন্ড্রু বেস এয়ারপোর্টে শুক্রবার এ ঘটনা ঘটেছে। বাইডেনের বারবার হোঁচট খাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর হোয়াইট হাউজ জানায়, প্রেসিডেন্ট সুস্থ আছেন। তিনি কোনও আঘাত পাননি।

আটলান্টায় যাচ্ছিলেন বাইডেন। সেখানে তার অপেক্ষায় ছিলেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আটলান্টায় এশীয়-আমেরিকান নেতাদের সঙ্গে একটি সভা হওয়ার কথা ছিল। কিন্তু সেই সভায় যাওয়ার পথে এই বিপত্তি ঘটে।

একটি ভিডিওতে দেখা যায়, এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি বেয়ে উঠছেন বাইডেন। তবে মাঝপথে পা ফসকে যায় প্রেসিডেন্টের। হাত দিয়ে সিঁড়ির রেলিং ধরে ছিলেন তিনি। এরপরও আরও কয়েকবার হোঁচট খেতে দেখা গেছে বাইডেনক।

তবে নিজেকে সামলে নেন বাইডেন। বিমানের দরজায় পৌঁছে রীতিমাফিক বিদায়ী অভিবাদনও জানান তিনি। এরপর বাইডেন আটলান্টার সভায় যোগ দেন।

উল্লেখ্য, এর আগেও এ ধরনের ঘটনা ঘটেছে। গত বছর এ ধরনের ঘটনা শিকার হন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। তবে ১৯৭৫ সালে এয়ারফোর্স ওয়ানের সিঁড়ি থেকে একদমই গড়িয়ে পড়েছিলেন প্রেসিডেন্ট জেরাল্ড ফোর্ড।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ