আন্তর্জাতিক

পাকিস্তানে সেলুনে গুলি করে সাংবাদিক হত্যা

পাকিস্তানে সেলুনে গুলি করে সাংবাদিক হত্যা
পাকিস্তানে সেলুনে গুলি করে সাংবাদিক হত্যা

পাকিস্তানের সিন্ধুপ্রদেশের সুক্কুর শহরে চুল কাটার সময় নাপিতের দোকানে ঢুকে অজয় লালবানি (৩১) নামে এক সাংবাদিককে খুন করেছে দুর্বৃত্তরা।

ওই সাংবাদিকের মৃত্যুতে গোটা দেশেই সমালোচনার ঝড় বইছে। অজয়ের মৃত্যুর বিচার চেয়ে সোশ্যাল মিডিয়াতেও সরব হয়েছেন তার সহকর্মীসহ দেশবাসী।

পুলিশ শনিবার জানিয়েছে, গত বৃহস্পতিবার সালেহ পত এলাকার একটি সেলুনে চুল কাটাতে গিয়েছিলেন অজয়। সেখানে দুটি মোটরসাইকেল ও একটি গাড়িতে চেপে কয়েক দুষ্কৃতকারী আচমকা সেলুনে ঢুকে পর পর তিনটি গুলিচালায়।

অজয়ের পেট-হাঁটু আর হাতে গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয় একটি টিভি চ্যানেল ও একটি উর্দু দৈনিকে কাজ করতেন অজয়। পাকিস্তানে সংখ্যালঘুদের অধিকার রক্ষা নিয়ে সরব ছিলেন এ সাংবাদিক।

প্রাথমিক তদন্তের পর সুক্কুরের পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত কোনো শত্রুতা থেকেই অজয়ের ওপরে হামলা হয়েছে। যদিও সেই দাবি নাকচ করে দিয়েছেন নিহত সাংবাদিকের বাবা দিলীপ কুমার। তিনি দাবি করেন, তার ছেলের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। / যু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ