আন্তর্জাতিক

আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক

 আফগানিস্তান সফরে লয়েড অস্টিন
আফগানিস্তান সফরে লয়েড অস্টিন

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড আফগানিস্তান সফরে গেছেন এবং এরইমধ্যে তিনি দেশটির প্রেসিডেন্ট আশরাফ গণির সঙ্গে বৈঠক করেছেন। আফগান তালেবানের সঙ্গে সই হওয়া চুক্তির আওতায় যখন দেশটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা একেবারেই নিকটবর্তী তখন পেন্টাগনের প্রধান আফগানিস্তান সফর করছেন।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি অস্টিনের প্রথম আফগানিস্তান সফর।

গত বছরের ফেব্রুয়ারি মাসে আফগান তালেবান এবং মার্কিন সরকারের মধ্যে কাতারের রাজধানী দোহায় একটি শান্তি চুক্তি হয়েছিল। ওই চুক্তির আওতায় ২০২১ সালের মে মাসের মধ্যে আফগানিস্তান থেকে সমস্ত মার্কিন সেনা প্রত্যাহারের কথা ছিল। কিন্তু আমেরিকায় ক্ষমতার পট পরিবর্তনের পর নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বলছে, এই সময়ের মধ্যে তারা সব সেনা প্রত্যাহার করবে না।

আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে- যুদ্ধবিধ্বস্ত দেশটিতে শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করার বিষয় নিয়ে দু’জন আলোচনা করেছেন। পাশাপাশি দেশটিতে নতুন করে সহিংসতা বাড়ার কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এবং আফগান প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

বৈঠকের পর অস্টিন টুইটারে দেওয়া এক পোস্টে লেছেন, “আমি প্রেসিডেন্ট আশরাফ গণির প্রতি খুবই কৃতজ্ঞ। আমি এখানে শুনতে এবং শিখতে এসেছি। এই সফর আমার জন্য খুবই উপকারী হয়ে উঠবে।” / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ