আন্তর্জাতিক

চীনের ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ঘোষণা

চীনের ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ঘোষণা
চীনের ওপর পাশ্চাত্যের নিষেধাজ্ঞা ঘোষণা

সম্প্রতি ইউরোপিয়ান ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পুলিশ প্রধানসহ চারজন ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করে তাদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যুক্তরাজ্য, কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপিয়ান ইউনিয়নের এক সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে শিনজিয়াং অঞ্চলে উইঘুর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের জন্য পশ্চিমা দেশগুলো চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের কথা ঘোষণা করেছে।

মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় শিনজিয়াং প্রদেশের বন্দীশিবিরগুলোয় লাখ লাখ উইঘুরকে আটকে রেখেছে চীন। এসব শিবিরে বন্দীদের ওপর নির্যাতন, জোরপূর্বক শ্রমিক হিসেবে কাজ করানো ও যৌন নির্যাতনের অভিযোগ বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে।

তবে চীন বরাবরই এগুলোকে 'সন্ত্রাস দমনের লক্ষ্যে পরিচালিত পুনঃশিক্ষণ কেন্দ্র' হিসেবে বর্ণনা করে থাকে। / বিবিসি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ