আন্তর্জাতিক

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া
ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রকাশ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, উত্তর কোরিয়ার পশ্চিম উপকূল থেকে এই পরীক্ষা চালানো হয়েছে।

বাইডেন প্রশাসন উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা অব্যাহত রাখার পরেও এই পরীক্ষা চালালো পিয়ংইয়ং।

অপরদিকে মঙ্গলবার (২৩ মার্চ) বাইডেন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, উত্তর কোরিয়ার সঙ্গে এখনও আলোচনার পথ উন্মুক্ত রয়েছে।

দক্ষিণ কোরিয়া জানিয়েছে, রোববার (২১ মার্চ) ভোররাতে উত্তর কোরিয়ার ওনচোন থেকে দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে দুজন মার্কিন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়া দুটি স্বল্প পরিসরের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। তবে তারা বিস্তারিত বলতে অস্বীকার করেছেন। উত্তর কোরিয়ার এই পরীক্ষা উসকানিমূলক কিনা জানতে চাইলে তারা বলেন, তারা যা করেছে তাতে নতুন চিন্তার কিছু নেই।

দক্ষিণ কোরিয়ার ইয়োনহাপ সংবাদ সংস্থা বুধবার (২৪ মার্চ) জানায়, উত্তর কোরিয়া ক্রুজ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ