আন্তর্জাতিক

বর্বর নির্যাতন ও গ্রেপ্তারের পক্ষে সাফাই মিয়ানমারের জান্তার

বর্বর নির্যাতন ও গ্রেপ্তারের পক্ষে সাফাই মিয়ানমারের জান্তার
বর্বর নির্যাতন ও গ্রেপ্তারের পক্ষে সাফাই মিয়ানমারের জান্তার

প্রায় দুই মাস ধরে নৃশংস নির্যাতন ও মানবধিকার লঙ্ঘন করে নেতা-কর্মীসহ নিরীহ জনগণকে আটকের পক্ষে সাফাই গেয়েছে দেশটির সেনাবাহিনী। এখন পর্যন্ত সেনাবাহিনীর গুলিতে নিহত ২৬০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৩ মার্চ) জান্তা সরকার বলছে, 'বিক্ষোভের নামে কোনো ধরণের নৈরাজ্য সহ্য করা হবে না।'

এছাড়াও রাজধানী নেপিডোতে জান্তা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জু মিন তুন বলেন, 'বিক্ষোভে ১৬০ জনের কম নিহত হয়েছেন। আমি মর্মাহত, কারণ এই সহিংস সন্ত্রাসী লোকজন যারা মারা গেছেন, তারা আমাদের দেশের নাগরিক। আমরা নৈরাজ্যের বিরুদ্ধে ধরপাকড় চালিয়েছে। বিশ্বের কোন দেশ নৈরাজ্য সহ্য করবে?' বিক্ষোভে নয় পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানান তিনি।

প্রতিদিনই পুলিশের গুলিতে বিক্ষোভকারীদের প্রাণ যাচ্ছে। আন্তর্জাতিক অঙ্গণ থেকে নানা নিষেধাজ্ঞা আরোপ করে মিয়ানমারের জান্তাবাহিনীকে ক্ষমতা ছেড়ে দিতে চাপে ফেলার চেষ্টা করা হচ্ছে। এদিকে, জান্তাবাহিনী দেশজুড়ে চলমান বিশৃঙ্খলার জন্য বিক্ষোভকারীদের দায়ী করছে। অভ্যুত্থান বিরোধী বিক্ষোভকারীরাই দেশজুড়ে বিশৃঙ্খখার সৃষ্টি এবং সম্পদের ক্ষয়ক্ষতি করছে।

উল্লেখ্য, গত পহেলা ফেব্রুয়ারি বেসামরিক নেতা অং সান সু চিকে উৎখাত করে ক্ষমতার নিয়ন্ত্রণে নেয় দক্ষিণপূর্ব এশিয়ার দেশটির সেনাবাহিনী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ