আন্তর্জাতিক

ইইউ ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করলো চীন

ইইউ ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করলো চীন
ইইউ ও ব্রিটেনের রাষ্ট্রদূতকে তলব করলো চীন

চীনে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন ও ব্রিটেনের রাষ্ট্রদূতদের তলব করেছে বেইজিং। চীনের পশ্চিমাঞ্চলীয় সিংকিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে এসব রাষ্ট্রদূতকে তলব করা হয়।

মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত নিকোলাস কাপুইসের তলবের কথা নিশ্চিত করেছে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়।

চীনের উপ-পররাষ্ট্রমন্ত্রী সিন গ্যাং এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতকে বলেন, ব্রাসেলসকে তার মারাত্মক ভুল বুঝতে হবে এবং এই ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না হয় তার ব্যবস্থা নিতে হবে। অন্যথায় চীনের সঙ্গে সম্পর্কের মারাত্মক ক্ষতি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

আলাদা একটি বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্যতম মুখপাত্র হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়নের কয়েকজন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেইজিং নিষেধাজ্ঞা আরোপ করবে।

তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন চীনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে মারাত্মকভাবে চীনের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে। এছাড়া তারা জঘন্যভাবে মিথ্যাচার ও ভুল তথ্য প্রচার করছে।

হুয়া চুনইং বলেন, ইউরোপীয় ইউনিয়ন তার ভুল সংশোধন না করলে চীনও তাদের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ