আন্তর্জাতিক

মারা গেছেন দুবাইয়ের উপশাসক শেখ হামদান

মারা গেছেন দুবাইয়ের উপশাসক শেখ হামদান
মারা গেছেন দুবাইয়ের উপশাসক শেখ হামদান

মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের গুরুত্বপূর্ণ শহর দুবাইয়ের উপশাসক শেখ হামদান বিন রশিদ আল মাকতুম মৃত্যুবরণ করেছেন। তিনি বুধবার (২৪ মার্চ) মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়, শেখ হামদান আরব আমিরাতের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি দুবাইয়ের বর্তমান শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের ভাই।

শেখ হামদান বিগত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। বুধবার শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ভাইয়ের একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, আমরা সবাই সৃষ্টিকর্তার এবং তার কাছেই ফিরে যাব। আমার ভাই, আমার অবলম্বন, আমার সাথী; আল্লাহ তোমাকে ক্ষমা করুক।

উল্লেখ্য, শেখ হামদান ১৯৪৯ সালের ২৫ ডিসেম্বর জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন দেশটির প্রয়াত শাসক শেখ রশিদ বিন সায়েদ আল মাকতুমের দ্বিতীয় ছেলে। ১৯৭১ সালে তাকে অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দুবাইকে ব্যবসা-বাণিজ্যে একটি সমৃদ্ধ শহরে পরিণত করায় তার অবদান অনেক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ