আন্তর্জাতিক

চীন-ইরান সম্পর্কের নতুন দিগন্ত, ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ

চীন-ইরান সম্পর্কের নতুন দিগন্ত, ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ
চীন-ইরান সম্পর্কের নতুন দিগন্ত, ২৫ বছরের সহযোগিতা চুক্তি স্বাক্ষর হচ্ছে আজ

ইরানের সঙ্গে ২৫ বছর মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করতে শনিবার তেহরান আসছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে শুক্রবার রাতে সেদেশের টিভি চ্যানেলকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ তথ্য জানান।

তিনি বলেন, ইরান ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে এ চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছে। ১৯৭১ সালে বেইজিং-এর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তেহরান।

খাতিবজাদে আরও জানান, চীনা পররাষ্ট্রমন্ত্রী এ সফরে ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন। তবে তার সফরের সবচেয়ে উল্লেখযোগ্য দিক থাকবে দু’দেশের মধ্যে আড়াই দশক মেয়াদি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করা যার মাধ্যমে দ্বিপক্ষীয় সহযোগিতা কৌশলগত অংশীদারিত্বে উন্নীত হবে।

এ সহযোগিতা চুক্তিতে একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ থাকবে জানিয়ে খাতিবজাদে বলেন, চুক্তির কেন্দ্রীয় চালিকাশক্তি হবে অর্থনৈতিক সহযোগিতা। এছাড়া, এ চুক্তিতে চীনের বেল্ট অ্যান্ড রোড পরিকল্পনায় ইরানের অংশগ্রহণের কথা বলা হয়েছে এবং দু’দেশের বেসরকারি খাতের মধ্যে ব্যাপকভিত্তিক সহযোগিতা গড়ে তুলতে তেহরান ও বেইজিং সম্মত হয়েছে।

চীনের সঙ্গে ইরানের ২৫ বছর মেয়াদি চুক্তির খসড়া সম্প্রতি ইরানের মন্ত্রিসভা অনুমোদন করেছে এবং চুক্তি স্বাক্ষরের বাকি পর্যায়গুলো সম্পাদনের দায়িত্ব ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে। গত বেশ কিছুদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমে চীনের সঙ্গে ইরানের স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তি নিয়ে বেশ জল্পনা চলছে এবং পশ্চিমা দেশগুলো উৎকণ্ঠার সঙ্গে বিষয়টি পর্যবেক্ষণ করছে। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ