আন্তর্জাতিক

মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত

 মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত
মিশরে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত

মিশরের দক্ষিণাঞ্চলীয় শহর সোহাগের উত্তর অংশে দুই ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও ১৬৫ জনেরও বেশি যাত্রী আহত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা বিবিসি এ তথ্য জানিয়েছে।

মিশরের রেল কর্তৃপক্ষ জানান, ‘অজ্ঞাত ব্যক্তিরা’ একটি ট্রেনের ইমার্জেন্সি ব্রেক চাপলে সেটি লাইনের উপর দাঁড়িয়ে যায়। একই লাইনে দিয়ে একই দিকে আরেকটি ট্রেন যাচ্ছিল। যেটি পেছন থেকে সজোরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে ধাক্কা দেয়।

দুর্ঘটনাস্থলের ছবিতে দেখা যায় একটি খালের পাশে ট্রেনের বেশ কয়েকটি বগি উল্টে পড়ে আছে। সেগুলো দুমড়ে-মুচড়ে গেছে। লোকজন চারপাশে ভিড় করে আছে।

দুর্ঘটনার প্রকৃত কারণ ‍অনুসন্ধানে পাবলিক প্রসিকিউটরের কার্যালয় থেকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আনুষ্ঠানিক পাতায় দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করে বলেন, দায়ীদের ‍অবশ্যই শাস্তি পেতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ