আন্তর্জাতিক

সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার

সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার
সুয়েজ খালে আটকে থাকা জাহাজ উদ্ধার

মিসরের সুয়েজ খালে কনটেইনারবাহী জাহাজ আটকা থাকার ছয়দিন পর উদ্ধার করা সম্ভব হয়েছে। সোমবার (২৯ মার্চ) জাহাজটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ।

কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার সকালে সুয়েজ কাল অতিক্রমের সময় প্রবল বাতাস আর ধূলিঝড়ের কবলে পড়ে ৪০০ মিটার দীর্ঘ কনটেইনারবাহী জাহাজটি। তাইওয়ানের এভারগ্রিন মেরিন করপোরেশন লিজ নিয়ে এটি পরিচালনা করে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, হঠাৎ প্রবল বাতাস আর ধূলিঝড়ে জাহাজটির গতিপথ বদলে যায়। এটির নিচের অংশ আড়াআড়িভাবে তীরের মাটিতে আটকে যায়।

বুধবার থেকে উদ্ধার অভিযান শুরু করে সুয়েজ খাল কর্তৃপক্ষ (এসসিএ)। উদ্ধার কাজে শুরুতে যুক্ত হয় মিসরের আটটি টাগবোট। কোনোভাবেই আড়াআড়ি হয়ে আটকে থাকা বিশাল জাহাজটির মুখ ফিরিয়ে আবারও জলে ভাসানো সম্ভব হচ্ছিল না। তাই শনিবার (২৭ মার্চ) উদ্ধার কাজে যুক্ত হয় ১৪টি টাগবোট।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ