আন্তর্জাতিক

প্রেসিডেন্টের উপর ক্ষোভ; ব্রাজিলের তিন বাহিনী প্রধানের পদত্যাগ

প্রেসিডেন্টের উপর ক্ষোভ; ব্রাজিলের তিন বাহিনী প্রধানের পদত্যাগ
প্রেসিডেন্টের উপর ক্ষোভ; ব্রাজিলের তিন বাহিনী প্রধানের পদত্যাগ

করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর উপর ক্ষোভ থেকে পদত্যাগ করেছেন দেশটির সেনা, নৌ এবং বিমানবাহিনীর প্রধানরা।

এছাড়াও প্রতিরক্ষা প্রধানরা প্রেসিডেন্ট বলসোনারো সামরিক বাহিনীর উপর অযৌক্তিক নিয়ন্ত্রণের চেষ্টা করার জন্য যে প্রচেষ্টা দেখছেন তার প্রতিবাদে পদত্যাগ করেছেন।

এদিকে, সোমবার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল আনতে বাধ্য হন বোলসোনারো। তার পররাষ্ট্র এবং প্রতিরক্ষামন্ত্রী পদত্যাগ করায় আকস্মিক এই পদক্ষেপ গ্রহণ করেন তিনি।

করোনা মহামারির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে না পারায় জনপ্রিয়তা হারিয়েছেন বোলসোনারো। তার বিরুদ্ধে দেশজুড়ে ক্ষোভ এবং হতাশা তৈরি হয়েছে।

এদিকে, দুই বছর আগে দায়িত্ব গ্রহণ করা ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, করোনা মোকাবেলায় লকডাউন জারি করলে তা অর্থনীতিতে ধস নামবে। তিনি মাস্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এমনকি কোয়ারেন্টাইনেরও পক্ষে নন।

এখন পর্যন্ত ব্রাজিলে প্রায় ৩ লাখ ১৪ হাজার মানুষ মারা গেছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২৬ লাখ ৬৪ হাজার ৫৮। বিশ্বে করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ব্রাজিলের অবস্থান দ্বিতীয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ