আন্তর্জাতিক

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫০

তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫০
তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৫০

তাইওয়ানে একটি টানেলের ভেতরে ট্রেন দুর্ঘটনায় ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় দেড়শতাধিক মানুষ। গত চার দশকের মধ্যে তাইওয়ানে ট্রেন দুর্ঘটনায় এটাই সবচেয়ে বেশি প্রাণঘাতী। এ খবর বিবিসি ও রয়টার্সের।

স্থানীয় সময় শুক্রবার পূর্ব তাইওয়ানে এই দুর্ঘটনা ঘটে। রাজধানী তাইপে থেকে তাইটংগামী এক্সপ্রেস ট্রেনটিতে প্রায় পাঁচশ’ যাত্রী ছিলেন, যাদের একটি বড় অংশ পর্যটক।

স্থানীয় সংবাদমাধ্যম বলছে, রক্ষণাবেক্ষণের একটি গাড়ি হঠাৎ ট্রেন লাইনের উপরে চলে আসলে এই দুর্ঘটনা ঘটে। আসন খালি না থাকায় ট্রেনের ভেতরে অনেকে দাঁড়িয়েও ছিলেন। ট্রেন দুর্ঘটনায় পড়লে প্রচণ্ড ঝাঁকিতে তাদের অনেকে ছিটকে পড়েন। ওই ট্রেনের চালকও আছেন নিহতদের মধ্যে।

শুক্রবার রাতে দুর্ঘটনাকবলিত ট্রেন থেকে জীবিতদের উদ্ধার কাজ শেষ হয়। ফায়ার ডিপার্টমেন্টের কর্মীরা ট্রেনের ভেতর থেকে আরও বেশকিছু মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করেছে। যার ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের একটি সংবাদমাধ্যমকে এক নারী জানান, ‘হঠাৎ করে একটি বিরাট ঝাঁকুনি হলো, আর আমি পড়ে গেলাম। আর আমরা জানালার কাঁচ ভেঙ্গে ট্রেন থেকে বের হয়ে ছাদের উপরে উঠে আসলাম।’

কর্তৃপক্ষ বলছে, পেছনের দুটো বগি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেসব বগি ক্ষতিগ্রস্ত হয়নি সেখান থেকে যাত্রীরা তাদের মালামাল নিয়ে লাইনের পাশ দিয়ে হেঁটে বের হয়ে আসেন।

রয়টার্স জানিয়েছে, অনেক যাত্রী তাদের সুটকেস, ব্যাগ ফেলে ট্রেনের ছাদ দিয়ে সুড়ঙ্গের বাইরে বেরিয়ে আসেন, এরপর উদ্ধারকারীরা তাদের নেমে আসতে সহায়তা করেন।

গত কয়েক দশকের মধ্যে এটি হচ্ছে তাইওয়ানের সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা।

সর্বশেষ ২০১৮ সালে তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে ১৮ জন নিহত হয়েছিল। এছাড়া ১৯৯১ সালে দুটো ট্রেনের সংঘর্ষে ৩০ জন নিহত এবং ১১২ জন আহত হন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ