আন্তর্জাতিক

ব্যাংককে আগুন লেগে ৩ তলা ভবন ধস, নিহত ৫

ব্যাংককে আগুন লেগে ৩ তলা ভবন ধস, নিহত ৫
ব্যাংককে আগুন লেগে ৩ তলা ভবন ধস, নিহত ৫

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের শহরতলীতে একটি তিনতলা ভবনে আগুন লেগে একপর্যায়ে সেটি ধসে পড়েছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছেন।

শনিবার সকালে ভবনটিতে আগুন লাগে। এরপর প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। কিন্তু আগুনে পুড়ে ভবনটি কালো হয়ে যায়। দমকল কর্মীরা পাইপ দিয়ে সেখানে পানি ছিটাচ্ছিলেন, এরই একপর্যায়ে ভবনটি হঠাৎ করে ধসে পড়ে। খবর রয়টার্সের

তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ ঘটনার ঠিক আগে একজন দমকল কর্মী ভালোভাবে দেখার জন্য বাড়িটির দেয়ালে মই লাগিয়ে সেটি বেয়ে উঠতে শুরু করেছিলেন, তখনই ভবনটি ধসে পড়ে আর তিনি অল্পের জন্য রক্ষা পান।

আরেক দমকল কর্মী, যিনি ঘটনার ভিডিও ধারণ করে তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন, তিনি রয়টার্সকে বলেন, কিছু একটা ভেঙে যাচ্ছে এমন শব্দ পেলাম আর মুহূর্তের মধ্যে পুরো ভবনটি ধসে পড়ল।

ভবনটির অবস্থা দুর্বল দেখাচ্ছিল আর তাই উদ্ধারকারী দলকে সেখান থেকে বের হয়ে আসতে বলা হয়েছিল বলে জানিয়েছেন তিনি।

গণমাধ্যমের প্রতিবেদনে পাঁচজন নিহত হওয়ার কথা বলা হয়েছে। তাদের মধ্যে চারজন উদ্ধারকর্মী ও একজন ভবনটির বাসিন্দা বলে জানা গেছে।

ব্যাংককের স্থানীয় সময় সন্ধ্যায় জীবিতদের খোঁজে অনুসন্ধান বন্ধ ঘোষাণা করা হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ