আন্তর্জাতিক

ভারতে মাওবাদীদের হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী

ভারতে মাওবাদীদের হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী
ভারতে মাওবাদীদের হামলায় পাঁচ নিরাপত্তারক্ষী

ভারতের ছত্তিশগড়ের বিজাপুরে মাওবাদীদের সঙ্গে লড়াইয়ে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।

এ ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন। পাল্টা গুলিতে কয়েকজন মাওবাদী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। তবে কতজন মারা গেছে তা এখনও স্পষ্ট নয়। খবর এনডিটিভির।

ছত্তিশগড়ের ডিজিপি ডিএম অবস্থী জানিয়েছেন, শনিবার বিজাপুরের তারেম এলাকায় মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে যৌথবাহিনী। এতে তাদের সঙ্গে গোলাগুলি শুরু হয়।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানায়, সিআরপিএফের কোবরা বাহিনী এবং রিজার্ভ পুলিশ গার্ড ও স্পেশ্যাল টাস্কফোর্স এ অভিযান চালায়।

এনকাউন্টারে পাঁচ নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১২ জন। হতাহতদের উদ্ধারে ঘটনাস্থলে পৌঁছায় বিমানবাহিনীর দুটি এমআই ১৭ হেলিকপ্টার ও ৯টি অ্যাম্বুলেন্স।

দুই সপ্তাহ আগে ছত্তিশগড়ের নারায়ণপুরে মাওবাদীদের আইইডি বিস্ফোরণে পাঁচজন রিজার্ভ গার্ডের কর্মী নিহত হন। তার পর ফের ভয়াবহ এনকাউন্টারে নিহত হলেন পাঁচ নিরাপত্তারক্ষী। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ