আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬
সোমালিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে শনিবার সন্ধ্যায় এক আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়েছে। তার মধ্যে একজন শিশুও রয়েছে। আহত হয়েছে চারজন। খবর আল জাজিরার।

পুলিশের মুখপাত্র সাদিক দুদিশে হামলার বিষয়ে বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে একটি চায়ের দোকানে একজন আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটায়। এতে বোমা বহনকারী ব্যক্তিসহ ছয়জন নিহত হয়। তার মধ্যে একজন শিশু ও চারজন তরুণ। আহত হয়েছে আরো চারজন।’

একজন প্রত্যক্ষদর্শী ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আমি একটি রেস্তেরাঁ থেকে বের হচ্ছিলাম। ঘটনাস্থল থেকে ১০০ গজ দূরে ছিলাম। এমন সময় উন্মুক্ত একটি চায়ের দোকানে বোমা বিস্ফোরণ ঘটে। আমি ভড়কে যাই। ভয়াবহ বিস্ফোরণ ছিল। আমি মানুষকে বিস্ফোরণের স্থলে ছুটতে দেখেছি। তারা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ঘটনার পর পরই পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। অ্যাম্বুলেন্সে করে আহত ও নিহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই হামলার দায় এখনো কেউ স্বীকার করেনি। / রাই

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ