আন্তর্জাতিক

জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স গৃহবন্দী

জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স গৃহবন্দী
জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স গৃহবন্দী

গৃহবন্দী করা হয়েছে জর্ডানের সাবেক ক্রাউন প্রিন্স হামজাহ বিন হোসাইনকে। সমালোচকদের ওপর ধরপাকড় অভিযানের অংশ হিসেবেই তাকে গৃহবন্দী করা হয়েছে। বিবিসি অনলাইন এ খবর প্রকাশ করেছে।

আইনজীবীর মাধ্যমে বিবিসিকে একটি ভিডিওতে পাঠিয়েছেন কিং আব্দুল্লাহ সৎ ভাই প্রিন্স হামজাহ। তিনি তার দেশের নেতাদের দুর্নীতি, অদক্ষতা ও হয়রানির অভিযোগে অভিযুক্ত করেছেন।

এর আগে দেশটির সেনাবাহিনী প্রিন্স হামজাহকে গৃহবন্দী করার বিষয়টি অস্বীকার করেছিল। তবে তারা জানিয়েছিল, দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে নষ্ট করতে পারে এমন শক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্স হামজাহ দেশটির আদিবাসী নেতাদের সাথে বৈঠক করেছিলেন। তাদের সমর্থনও পেয়েছিলেন তিনি। এরপরই তাকে গৃহবন্দীর খবর প্রকাশিত হয়েছে। তবে কোনো অন্যায় করেননি বলে দাবি করেছেন প্রিন্স হামজাহ। / বিপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ