আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০

ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০
ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০

ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ও প্রতিবেশী পূর্ব-তিমুরে হঠাৎ বন্যা ও ভূমিধসে মৃত বেড়ে ৭০ জনে দাঁড়িয়েছে। রোববার (৪ এপ্রিল) সকালে আকস্মিক বন্যা দেখা দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো।

মুষলধারে বৃষ্টিপাতের ফলে বাঁধ ভেঙে ইন্দোনেশিয়ার ফ্লোরস দ্বীপ ও পূর্ব-তিমুরের কয়েক হাজার ঘরবাড়ি ডুবে যায়। অনেকে এখনো মাটির নিচে চাপা পড়ে আছে।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র রাদিত্য জাটি বলেন, ‘এখন পর্যন্ত ৭০ জন মারা গেছেন, আহত হয়েছেন অনেকে ।

উদ্ধারকারীরা এখনও বেঁচে যাওয়া লোকদের সন্ধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তারা জানিয়েছে।

এর আগে গত জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে আকস্মিক বন্যায় ৪০ জনের মৃত্যু হয়। এছাড়া সেপ্টেম্বরেও ১১ জন মারা যান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ