আন্তর্জাতিক

রেকর্ড ভেঙে ভারতে এবার দিনে ১ লাখ সংক্রমণ

রেকর্ড ভেঙে ভারতে এবার দিনে ১ লাখ সংক্রমণ
রেকর্ড ভেঙে ভারতে এবার দিনে ১ লাখ সংক্রমণ

দুঃখজনক এক মাইলস্টোনে পৌঁছেছে ভারতের করোনাভাইরাস পরিস্থিতি। দেশটিতে গেল কয়েকদিন ধরেই ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর রবিবার প্রথমবারের মতো দিনে ১ লাখ সংক্রমণও দেখল ভারত।

এর আগে একমাত্র যুক্তরাষ্ট্র একদিনে ১ লাখের বেশি করোনা আক্রান্ত রোগীর সাক্ষি হয়েছে। রবিবার ভারতে ১ লাখ ৩ হাজার ৮৪৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটির রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্রে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে করোনা রোগী। রবিবার শনাক্তদের মধ্যে ৫৭ হাজার ৭৪ জনই মহারাষ্ট্রের।

করোনার প্রথম ঢেউয়ের সময় গত বছরের ১৭ সেপ্টেম্বর ভারতে একদিনে ৯৮ হাজার ৭৯৫ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। এরপর রবিবারই সর্বোচ্চ আক্রান্ত হলেন।

ভারতে করোনার যে দ্বিতীয় ঢেউ চলছে বলা হচ্ছে এর শুরু মাত্র ৫২ দিন আগে। আর রোববার লক্ষাধিক আক্রান্তের মধ্য দিয়ে মাত্র ৫২ দিনে আগের দফার সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গেল ভারত। সাত দিনে গড় আক্রান্তের সংখ্যাও বেড়ে গেছে প্রায় সাত গুণ। ১১ ফেব্রুয়ারি এ গড় যেখানে ছিল ১১ হাজার ৩৬৪ জন, এপ্রিলের ৪ তারিখে তা পৌঁছেছে ৭৮ হাজার ৩১৮ জনে। মহামারি শুরু হওয়ার পর এটাই এ গড়ের সর্বোচ্চ উল্লম্ফন।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রবিবার ভারতে ৪৭৭ জনের মৃত্যু হয়েছে। গত ৫ দিনে প্রতিদিনই ভারতে ৪০০-এর বেশি মানুষ মারা গেছেন। শনিবার মারা যান ৫১৪ জন।

দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ২৫ লাখ ৮৭ হাজার ৯২০ জনের করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১৩২ জনের। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ