আন্তর্জাতিক

২০৩৬ সাল পর্যন্ত পুতিনের ক্ষমতা পাকাপোক্ত

২০৩৬ সাল পর্যন্ত পুতিনের ক্ষমতা পাকাপোক্ত
২০৩৬ সাল পর্যন্ত পুতিনের ক্ষমতা পাকাপোক্ত

আরো দুই মেয়াদে ক্ষমতায় থাকার ব্যবস্থা পাকাপোক্ত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৫ এপ্রিল) একটি বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে তিনি বিষয়টিকে চূড়ান্ত করলেন। এ খবর প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

পরবর্তীতে যারা রাশিয়ার প্রেসিডেন্ট হতে চান তাদের জন্য বিলটিতে কয়েকটি অতিরিক্ত যোগ্যতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।

সেগুলো হলো প্রেসিডেন্ট প্রার্থীর বয়স নূন্যতম ৩৫ বছর হতে হবে। রাশিয়ায় জন্ম, বেড়ে ওঠা এবং অন্তত ২৫ বছর দেশটিতে বসবাসের অভিজ্ঞতা থাকতে হবে। অবশ্যই একমাত্র রুশ নাগরিক হতে হবে।

আর যারা রাশিয়ার পাশাপাশি অন্য কোনো দেশের নাগরিক অথবা বিদেশে অনুমতি নিয়ে বৈধভাবে বসবাস করছেন, তারা প্রেসিডেন্ট পদের জন্য আবেদন করতে পারবে না।

এই বিধানটি রাশিয়ানদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা এর আগে এমন কোনো রাষ্ট্রের নাগরিক ছিল বা এটির কিছু অংশ ফেডারেল সাংবিধানিক আইনের অধীনে রাশিয়ান ফেডারেশনে গৃহীত হয়েছিল।

গত বছর সাংবিধানিক সংশোধনী নিয়ে রাশিয়া সরকার ভোটের আয়োজন করেছিল। বর্তমানে দেশটির আইন প্রণেতারা সংবিধানের নতুন সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে বিদ্যমান আইন তৈরি করছেন।

২০০০ সাল থেকে রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভ্লাদিমির পুতিন। তার বর্তমান মেয়াদ শেষ হবে ২০২৪ সালে। নতুন বিলে স্বাক্ষর করার মধ্য দিয়ে এখন তিনি ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার ক্ষমতায় থাকার পথ চূড়ান্ত করলেন। / ভোকা

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ