আন্তর্জাতিক

বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-পূর্ব তিমুর, নিহত বেড়ে ১০১

বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-পূর্ব তিমুর, নিহত বেড়ে ১০১
বন্যায় বিপর্যস্ত ইন্দোনেশিয়া-পূর্ব তিমুর, নিহত বেড়ে ১০১

ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুর বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যা এবং ভূমিধসে। নিহত সংখ্যা বেড়ে ১০১-এ দাঁড়িয়েছে। সোমবার সংশ্নিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এর আগের দিন সকালে ইন্দোনেশিয়ার পূর্বের প্রদেশ ওয়েস্ট নুসা তেঙ্গারায় ও পার্শ্ববর্তী অঞ্চলে বন্যা হয়। খবর এএফপি ও বিবিসির

খবরে বলা হয়েছে, বন্যা উপদ্রুত এলাকার সর্বত্র এখন ধ্বংসস্তূপের চিহ্ন। কোথাও বাড়িঘর ভেসে গেছে, আবার কোথাও শিকড়সহ উপড়ে গেছে গাছপালা। ইন্দোনেশিয়া ও পূর্ব তিমুরের ওই সব এলাকায় অসংখ্য মানুষ অস্থায়ী আশ্রয়কেন্দ্রে রয়েছে।

এদিকে, ওই অঞ্চলে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘূর্ণিঝড় চলছিল। এতে উদ্ধারকাজ ক্ষতিগ্রস্ত হয়। ইন্দোনেশিয়ার দুর্যোগবিষয়ক সংস্থা জানিয়েছে, প্রাকৃতিক দুর্যোগে দেশটিতে এখন পর্যন্ত ৮০ জনের মৃত্যু হয়েছে। বহু মানুষ নিখোঁজ রয়েছেন।

অন্যদিকে, পূর্ব তিমুরে ২১ জনের মৃত্যু নিশ্চিত করেছে সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। নিহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বেশির ভাগ মৃত্যুই হয়েছে পূর্ব তিমুরের রাজধানী দিলিতে। / সম

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ