আন্তর্জাতিক

নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দি উধাও

নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দি উধাও
নাইজেরিয়ায় কারাগারে হামলা, ১৮০০ বন্দি উধাও

আফ্রিকার দেশ নাইজেরিয়ার একটি কারাগারে অজ্ঞাত বন্দুকধারীদের হামলার করেছে। এই ঘটনার সময় সেখান থেকে এক হাজার ৮০০ জনের বেশি বন্দি পালিয়ে গেছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

জানা যায়, নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত ওয়েরি শহরের কারাগারে হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় বিস্ফোরক ব্যবহার করে সেখানকার প্রশাসনিক ব্লক উড়িয়ে দেয় তারা। এরপর তারা কারাগারের ভেতরে প্রবেশ করে।

এদিকে, কারাগারে হামলার জন্য বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ‘ইন্ডিজেনাস পিপল অব বায়াফ্রা’-কে অভিযুক্ত করেছে নাইজেরিয়ার পুলিশ। তবে গোষ্ঠীটি এই অভিযোগ অস্বীকার করেছে।

নাইজেরিয়ান কারেকশনাল সার্ভিস জানিয়েছে, সশস্ত্র দুর্বৃত্তদের হামলার পর দেশটির ইমো প্রদেশের একটি কারাগার থেকে মোট এক হাজার ৮৪৪ জন বন্দি পালিয়ে গেছে। সংস্থাটি জানিয়েছে, সোমবার (৫ এপ্রিল) সকালে ব্যাপক অস্ত্রশস্ত্রে সজ্জিত দুর্বৃত্তরা ট্রাক ও বাসে করে এসে ওয়েরি বন্দিশিবিরে হামলা চালায়।

দেশটির পুলিশের একজন মুখপাত্র জানিয়েছেন, দুর্বৃত্তরা রকেট-চালিত গ্রেনেড, মেশিন গান, বিস্ফোরক ও রাইফেল নিয়ে কারাগারে হামলা করে। / ইত্তে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ