আন্তর্জাতিক

সংক্রমণের শীর্ষে ভারত, ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি

সংক্রমণের শীর্ষে ভারত, ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি
সংক্রমণের শীর্ষে ভারত, ব্রাজিলে একদিনে মৃত্যু ৪ হাজারের বেশি

করোনাভাইরাস সংক্রমণের শীর্ষে চলে এসেছে ভারত। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় ১ লাখ ১৫ হাজার ২৫৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে একদিনে ৪ হাজার ২১১ জনের মৃত্যুতে নতুন রেকর্ড হয়েছে।

ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এর আগে গত ১ এপ্রিল ব্রাজিলে মৃত্যু হয়েছিল ৩ হাজার ৯৫০ জনের। মাত্র সাতদিনের ব্যবধানে দেশটির করোনা পরিস্থিতি আরও ভয়াবহ রূপ ধারণ করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলে এর আগে একদিনে এত মানুষের মৃত্যু হয়নি। বুধবারের রেকর্ড সব মৃত্যুর হারকে ছাড়িয়ে গেছে।

গত বছরের মতোই এবারও দেশটির হাসপাতালগুলোতে অনেক রোগী অপেক্ষা করতে করতে মরে যাচ্ছে। এমনকি এত করোনা রোগীর জন্য সঠিক চিকিৎসা দিতে নয়া পেরে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা ধসে পড়েছে।

এমন কঠিন পরিস্থিতির মধ্যেও ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বোলসোনারো করোনা মহামারির শুরু থেকেই লকডাউনের বিরুদ্ধে কথা বলে আসছেন। মহামারি ঠেকাতে ঘরবন্দী করে রাখার পদক্ষেপের দীর্ঘদিন ধরেই সমালোচনা করে আসছেন তিনি।

তার যুক্তি, অর্থনীতির ক্ষতি ভাইরাসটির প্রভাবের চেয়েও খারাপ হবে। তাই তিনি লকডাউনের পক্ষে নেই।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান বলছে, বিশ্বব্যাপী দ্বিতীয় ঢেউয়ে ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সবচেয়ে বেশি তাণ্ডব চালাচ্ছে। গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৮২ হাজার ৮৬৯। যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৬২ হাজার ২৮৩, মৃত্যু ৯০৬ জনের, ভারতে একদিনে মৃত্যু হয়েছে ৬৩১ জনের।

ইউরোপের দেশগুলোতে লকডাউন চললেও মৃত্যু বাড়ছে। ফ্রান্সে একদিনে মৃত্যু ৩৯৮, রাশিয়া ৩৮৯, ইতালিতে ৪২১, স্পেনে ১২৮, জার্মানিতে ২৩। এছাড়াও মেক্সিকোতে ২৮২ ও ইউক্রেনে ৪৩০ জনের মৃত্যু হয়েছে।

গত কয়েকদিনের রেকর্ড ভেঙ্গে একদিনে বিশ্বব্যপী আরও ১১ হাজার ৮০২ জনের মৃত্যু হয়েছে। এতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ লাখ ৮৫ হাজার ৯৩১ জন। এই সময়ে ৫ লাখ ৭৬ হাজার ৬৩৬ জন আক্রান্ত হয়েছে। সারাবিশ্বে এখন আক্রান্ত শনাক্তের সংখ্যা ১৩ কোটি ৩০ লাখেরও বেশি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ