আন্তর্জাতিক

মহামারির মধ্যেও ধনকুবেরদের রেকর্ড

মহামারির মধ্যেও ধনকুবেরদের রেকর্ড
মহামারির মধ্যেও ধনকুবেরদের রেকর্ড

করোনাভাইরাস মহামারির মধ্যে দিশেহারা বিশ্ববাসী, কাজ হারিয়ে হতাশায় দিন কাটাচ্ছেন অনেকে। চলাচলে কড়াকড়ি, সাধারণ ছুটি, লকডাউন ইত্যাদি মিলে সারাবিশ্বেই স্বল্প আয়ের মানুষেরা রয়েছেন বিপাকে। এই সংকটের মধ্যেই বিশ্বের ধনকুবেররা পকেটে পুরছেন অঢেল অর্থ।

এক প্রতিবেদনে মার্কিন ম্যাগাজিন ফোর্বস জানায়, করোনা মহামারির মধ্যেই বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা বেড়েছে। রেকর্ড ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার আছে বিশ্বে। ধনকুবেরদের এই তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন.কমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন তিনি।

যতজন বিলিয়নিয়ার রয়েছেন তাদের হাতে রয়েছে মোট ১৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের সম্পদ। গত বছর যা ছিল ৮ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ একবছরে এই অতিধনীদের সম্পদ বেড়েছে ৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি।

ফোর্বসের চিফ কন্টেন্ট অফিসার র‌্যানডাল লেন জানান, পৃথিবীর অতি, অতিধনীরা আরও, আরও বেশি ধনী হয়েছেন।

প্রকাশিত তালিকায় বেজোসের পর টেসলার প্রধান নির্বাহী এলন মাস্ক এবার তালিকার দুই নম্বরে উঠে এসেছেন। গতবছরের তালিকায় তিনি ছিলেন ৩১ নম্বরে।

এরপরে রয়েছেন বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলভিএমএইচের প্রধান নির্বাহী বার্নার্ড আরনল্ট, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ