আন্তর্জাতিক

রোজার আগে ৬ শতাধিক পণ্যের দাম কমালো কাতার

রোজার আগে ৬ শতাধিক পণ্যের দাম কমালো কাতার
রোজার আগে ৬ শতাধিক পণ্যের দাম কমালো কাতার

পবিত্র রমজান মাস উপলক্ষে অন্তত সাড়ে ছয়শ’ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়েছে কাতার সরকার। গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় মূল্যছাড় দেয়া পণ্যের তালিকা প্রকাশ করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।

পবিত্র মাসে মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে গত নয় বছর ধরেই মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করে আসছে কাতার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে হাত বাড়িয়ে দিয়েছে সেখানকার বড় বড় সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

এ বছর রমজান শুরু হতে এখনও কিছুদিন বাকি আছে। তবে কাতার সরকারের ঘোষণা অনুযায়ী মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে মূল্যছাড়ের নির্দেশনা। যা অব্যাহত থাকবে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত।

সরকারি নির্দেশনা মোতাবেক আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং রোজার সময় চাহিদা বেড়ে যায় এ ধরনের পণ্যগুলোর দাম কমানো হয়েছে।

শুধু মূল্যছাড় দেয়াই নয়, এটি ঠিকভাবে কার্যকর হওয়া এবং পণ্যের গুণগত মান নিশ্চিতে পুরোটা সময় কঠোর নজরদারি চালাবে কাতারের ভোক্তা সুরক্ষা বিভাগ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ