আন্তর্জাতিক

সুয়েজ খালের প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা

সুয়েজ খালের প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা
সুয়েজ খালের প্রস্থ বৃদ্ধির পরিকল্পনা

সুয়েজ খালের প্রস্থ আরও বাড়ানোর পরিকল্পনা করছে সুয়েজ খাল কর্তৃপক্ষ। মঙ্গলবার কর্তৃপক্ষের চেয়ারম্যান ওসামা রাবি জানান, দক্ষিণের যে পাশে এভার গিভেন জাহাজটি আটকে পড়েছিল সেখানকার প্রস্থ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

চেয়ারম্যান জানান, নতুন ক্রেনেরও ব্যবস্থা করা হচ্ছে, যেটি ৮২০ ফুট উচ্চতায় কাজ করতে পারে। এছাড়া আরো দুই থেকে তিনটি টাগবোট আনারও চিন্তা করা হচ্ছে। তিনি জানান, নীরবে এ বিষয়ে কাজ করা হচ্ছে। গত ২৩ মার্চ প্রচণ্ড ঝড়ে এভার গিভেন জাহাজটি আটকে যায়। এর ফলে শত শত জাহাজের জট সৃষ্টি হয় যাতে বৈশ্বিক বাণিজ্যে ব্যাপক ক্ষতি হয়। জাহাজ আটকে যাওয়ার তদন্ত চলছে।

চেয়ারম্যান জানান, এরই মধ্যে জাহাজের রেকর্ডার থেকে তথ্য সরিয়ে আনা হয়েছে এবং তা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, আরো দুই থেকে তিন দিন সময় নেওয়া হবে রিপোর্ট দেওয়ার জন্য। এর চেয়ে বেশি নেওয়া হবে না। / রয়টার্স

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ