আন্তর্জাতিক

ভ্যাকসিন পাসপোর্টে আগ্রহ নেই আমেরিকার

ভ্যাকসিন পাসপোর্টে আগ্রহ নেই আমেরিকার
ভ্যাকসিন পাসপোর্টে আগ্রহ নেই আমেরিকার

করোনা ভ্যাকসিন পাসপোর্ট পদ্ধতি চালুর ব্যাপারে আগ্রহ নেই আমেরিকার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গণমাধ্যমকে জানান, মার্কিন নাগরিকদের করোনা সংক্রান্ত সুরক্ষাপত্র বা ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে চলাফেরার বিষয়টিকে সমর্থন করছে না প্রশাসন। ভবিষ্যতেও এই পদ্ধতি চালুর সম্ভবনা নেই।

তিনি আরো বলেন, ‘ফেডারেল সরকারের কাছে আমাদের চাওয়া হলো– নাগরিকদের গোপনীয়তা ও অধিকার রক্ষায় এ ধরনের পদ্ধতির ব্যবহার না করা।’

যুক্তরাষ্ট্র এমন এক সময় ভ্যাকসিন পাসপোর্টের ব্যাপারে অনিহা দেখালো, যখন আন্তর্জাতিক ও আভ্যন্তরিণ ভ্রমণসহ বিভিন্ন কাজে যাতায়াতের জন্য ভ্যাকসিন পাসপোর্ট চালুর প্রক্রিয়া নিয়ে কাজ করছে। এছাড়া, ভ্রমণের আবশ্যিক কাগজপত্রের মধ্যে ভ্যাকসিন পাসপোর্ট রাখার ব্যাপারেও কোনো কোন দেশ মত দিয়েছে।

ভ্যাকসিন‌ পাসপোর্ট মানে হচ্ছে এমন একটি কাগজ বা সনস, যা একজন ব্যক্তির করোনা থেকে সুরক্ষার প্রমাণপত্র। করোনা টিকা নেয়া ও করোনা ভাইরাস শরীরে নেই, এটার নিশ্চয়তা দেবে এই পাসপোর্ট।

অর্থনীতির চাকা সচল করতে যেহেতু আন্তর্জাতিক ভ্রমণ উন্মুক্ত করা সময়োপযোগী এবং একই সঙ্গে করোনার ঝুঁকি থেকেও রক্ষা পাওয়াও জরুরি, এই জন্যই ভ্যাকসিন পাসপোর্ট প্রচলন করতে চাচ্ছে অনেক দেশ।

ভ্যাকসিন পাসপোর্টে সাধারণ তথ্যের পাশাপাশি বহনকারী ব্যক্তি কবে কোথায় কোন প্রতিষ্ঠানের ভ্যাকসিন নিয়েছেন, সেটা উল্লেখ থাকবে। এসব তথ্য অনলাইনে যাচাই করারও সুযোগ থাকবে।

ইউরোপের দেশগুলোতে এ ধরনের ভ্যাকসিন পাসপোর্ট পদ্ধতি চালুর ব্যাপারে কাজ চলছে। যুক্তরাজ্য ইতোমধ্যে চালুর ঘোষণা দিয়েছে। / টেশ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ