মিয়ানমারে সামরিক সরকারের বিরুদ্ধে নিরশ্র বিক্ষোভকারীরা এবার সশস্ত্র প্রতিরোধ গড়তে শুরু করেছে। দেশীয় বন্দুক ও আগুনবোমা উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে প্রতিরোধ গড়ছে গণতন্ত্রপন্থী আন্দোলনকারীরা।
জান্তা সরকারের দমন-পীড়নকে সমর্থন দেওয়ায় চীন ও রাশিয়ার জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। লন্ডনে মিয়ানমারের দূতাবাসে রাষ্ট্রদূত কিয়াও জোয়ার মিনকে অবরুদ্ধ করে রাখার ঘটনায় দূতাবাসের বাইরে বিক্ষোভ করেছেন কয়েক শ’ গণতন্ত্রপন্থী। এসময় মিয়ানমারের গৃহবন্দি নেত্রী অং সান সু চি'র মুক্তির দাবি জানান তারা।
এদিকে, গত ২৪ ঘন্টায় জান্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন অন্তত ১১ জন। ঐদিন সন্ধ্যায় মোমবাতি হাতে নিয়ে জান্তাবিরোধী বিক্ষোভে অংশ নেন কয়েক শ’ মানুষ। এখন পর্যন্ত ছয় জন সংসদ সদস্যসহ এক হাজার ৮০০ জন ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: