আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, ভেঙ্গেছে শতাধিক বাড়ি

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, ভেঙ্গেছে শতাধিক বাড়ি
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৭, ভেঙ্গেছে শতাধিক বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপেছে ইন্দোনেশিয়া। দেশটির প্রধান দ্বীপ জাভায় অন্তত সতজন নিহত এবং কয়েকটি শহরে বেশ কতগুলো বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এমনকি সুনামির সতর্কতা না থাকায় জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালিকে কেন্দ্র করেও অস্থিরতা সৃষ্টি হয়েছিল।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে দ্বীপের দক্ষিণাঞ্চলীয় উপকূল থেকে ৬ দশমিক ০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। খবর আলজাজিরার

তবে শনিবার ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয়েছে এবং পূর্ব জাভা, অবকাশযাপন দ্বীপ বালিসহ বেশ কয়েকটি প্রদেশে অনুভূত হয়েছে বলে ইন্দোনেশীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এ ঘটনায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে ও বেশ কয়েকটি শহরের শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া দুইজন গুরুতর ও দশজন সামান্য আহত হয়েছেন।

ভূমিকম্প কবলিত অঞ্চলের বেশ কয়েকটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিএনপিবির মুখপাত্র রাদিত্য জাতি।

রয়টার্স বলছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা আছে কি-না, তা স্পষ্ট হয়নি এখনও। এমনকি কেউ নিখোঁজ আছেন কি-না, সে বিষয়েও সংস্থাটি কিছু জানায়নি। / ইন্টারনেট

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ