আন্তর্জাতিক

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০
ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের ইটাওয়াহ শহরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই লরি খাদে পড়ে অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন। শনিবার (১০ এপ্রিল) এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় যারা নিহত হয়েছেন তারা সবাই পুরুষ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ধর্মীয় এক অনুষ্ঠানে যোগ দিতে পাশের লাখনা জেলায় যাচ্ছিলেন সেসব যাত্রীরা। পথে চালক নিয়ন্ত্রণ হারানোর পর লরিটি ৩০ ফুট গভীর একটিন খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১০ জনের মৃত্যু হয়। আহত অবস্থায় ৩০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। অবস্থা বিবেচনায় আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হবে।

জেলা পুলিশ অধিকারিক ব্রিজেশ কুমার সিং জানান, দুর্ঘটনার কবলে পড়লে অনেক যাত্রী খোলা লরি থেকে ছিটকে নিচে পড়ে যায়। অনেকে আটকা পড়ে গাড়িটির নিচে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ।

এ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হতাহতদের পরিবার-পরিজনের প্রতি সমবেদনা জানিয়েছেন। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ