আন্তর্জাতিক

মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলা, ১৪ পুলিশ নিহত

মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলা, ১৪ পুলিশ নিহত
মিয়ানমারে পুলিশ স্টেশনে হামলা, ১৪ পুলিশ নিহত

মিয়ানমারের পূর্বাঞ্চলে একটি পুলিশ স্টেশনে হামলা চালিয়ে কমপক্ষে ১৪ পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে। আজ শনিবার ভোরের দিকে দেশটির জাতিগত বাহিনীর একটি জোট অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের বিরুদ্ধে জান্তা সরকারের অভিযানের বিরোধিতা করে এই হামলা চালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

সংবাদমাধ্যম জানিয়েছে, শান রাজ্যের নাউংমন পুলিশ স্টেশনে ভোরবেলা একটি জোটের যোদ্ধারা আক্রমণ করে। যার মধ্যে আরাকান আর্মি, তাং জাতীয় মুক্তি সেনা এবং মিয়ানমার জাতীয় গণতান্ত্রিক জোট সেনা রয়েছে।

স্থানীয় শান নিউজ জানিয়েছে, কমপক্ষে ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন। অন্যদিকে, শ্বে ফি মায়া সংবাদে নিহতদের সংখ্যা ১৪ জন উল্লেখ করা হয়েছে। তবে জান্তা সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।

গত ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভের জের ধরে সেনাবাহিনীর হাতে এখন পর্যন্ত ৬শ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। সহিংসতা বাড়ার সাথে সাথে প্রায় এক ডজন সশস্ত্র গোষ্ঠী জান্তাকে অবৈধ বলে নিন্দা করেছে এবং প্রতিবাদকারীদের সাথে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ