আন্তর্জাতিক

যুদ্ধের হুমকির পর ইউক্রেন সীমান্তে ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

যুদ্ধের হুমকির পর ইউক্রেন সীমান্তে ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার
যুদ্ধের হুমকির পর ইউক্রেন সীমান্তে ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র মোতায়েন রাশিয়ার

যুদ্ধের হুমকি দেওয়ার পর রাশিয়ার কৌশলগত ‘ইস্কান্দার’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন সীমান্তে মোতায়েন করা হয়েছে বলে কোনো কোনো গণমাধ্যম খবর দিয়েছে।

রুশ গণমাধ্যমের বরাত দিয়ে ইরানের ফার্স বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়া মার্চ মাসের শেষ দিক থেকেই ইউক্রেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে। বিশেষ করে ক্রিমিয়া, বোরোনোঝ ও রোস্তভ অঞ্চলে রুশ সেনাবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপে দেখা যাচ্ছে, রাশিয়ার সেনাবাহিনী ভোরোনোঝ অঞ্চলে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ‘ইস্কান্দার’ মোতায়েন করছে।

ইস্কান্দার এমন একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা দিয়ে শত্রুসেনাদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার পাশাপাশি ভূমিতে অবস্থিত শত্রুবাহিনীর রাডার ব্যবস্থায় হামলা করা যায়।

সম্প্রতি ইউক্রেন এই অভিযোগ করেছে যে, দেশটির সীমান্ত এলাকাগুলোতে রাশিয়ার সামরিক তৎপরতা বেড়ে গেছে। এ ছাড়া রাশিয়ার সমর্থনপুষ্ট গেরিলারা পদ্ধতিগতভাবে পূর্ব ইউক্রেনে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যাচ্ছে বলেও কিয়েভ অভিযোগ করেছে। এর আগে রাশিয়া ইউক্রেন ইস্যুতে পূর্ণাঙ্গ যুদ্ধের হুমকি দেয়। / পার্সটুডে

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ