আন্তর্জাতিক

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীনকালের সোনা-রুপার গয়না!

মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীনকালের সোনা-রুপার গয়না!
মাটি খুঁড়তেই বেরিয়ে এলো প্রাচীনকালের সোনা-রুপার গয়না!

ভারতের হায়দরাবাদে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা। নরসিমহা নামের এক ব্যক্তির জমি খুঁড়ে উদ্ধার করা হয়েছে গয়না। ধারণা করা হচ্ছে, ওই গয়নাগুলো প্রাচীন কাকতীয় রাজবংশের সময়ের। ওই জমিতে ফের খননকার্য চালানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, হায়দরাবাদের পেমভারতী গ্রামে নরসিমহার ১১ একর জমি রয়েছে। সেখানে বাড়িঘর বানানোর জন্যই খোঁড়াখুঁড়ি শুরু করেন তিনি। এরপরই ঘটে যায় 'ম্যাজিক'! তিনি অবাক হয়ে দেখেন মাটির গভীরে তামার পাত্রে থরে থরে সাজানো গয়না।

প্রতিবেদনে আরো বলা হয়, মাটির প্রায় ২ ফুট গভীরে তামার পাত্রটির মধ্যে রাখা ছিল ১৮৯.৮২০ গ্রাম সোনা ও ১.৭২৭ গ্রাম রুপা। সব মিলিয়ে ২২টি সোনার দুল, ৫১টি সোনার মালা, ১১টি সোনার মঙ্গলসূত্র, ২৬টি রুপার লাঠি, ৫টি রুপার হার। এরই পাশাপাশি মিলেছে কিছু পরিমাণ চুনিও। মাটি খুঁড়ে ওই পরিমাণ ধনদৌলত আবিষ্কার করার পরই নরসিমহা যোগাযোগ করেন স্থানীয় প্রশাসনের সঙ্গে। আপাতত সমস্তটাই জমা রাখা হয়েছে জেলার কালেক্টরের অফিসে।

জানগাঁর সহকারী প্রিসাইডিং অফিসার রাজেন্দ্র প্রসাদ দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বলেন, 'ঘটনার কথা জানতে পারার পরই আমরা ঘটনাস্থল থেকে গয়নাগুলো উদ্ধার করে কালেক্টরের কাছে পাঠিয়ে দিই। পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত ওই জমিতে আর কোনো খননকার্য না চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়েছে জমির মালিককে। / সংপ্র

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ