আন্তর্জাতিক

মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছাড়ার সময় জানালেন বাইডেন

মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছাড়ার সময় জানালেন বাইডেন
মার্কিন সৈন্যদের আফগানিস্তান ছাড়ার সময় জানালেন বাইডেন

মার্কিন সৈন্যরা আগামী ১১ সেপ্টেম্বর আফগানিস্তান ছাড়বেন বলে ঘোষণা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন কর্মকর্তারা দেশটির গণমাধ্যম এমন তথ্য জানিয়েছেন।

আগামী মাসে আফগানিস্তান ছাড়ার কথা ছিল মার্কিন সেনাদের। গত বছর ট্রাম্প প্রশাসন ও তালেবানদের মধ্যে চুক্তি অনুযায়ীই এমনটা হওয়ার কথা ছিল।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং পেন্টাগনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছিল। সেক্ষেত্রে এই হামলার ২০ বছর পূর্তিতে আফগানিস্তান ছাড়বে যুক্তরাষ্ট্র।

এর আগে বাইডেন বলেছিলেন যে, ১ মে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেয়া কঠিন হবে। আফগানিস্তানে প্রায় আড়াই হাজার মার্কিন সেনা রয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া এক চুক্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র এবং নেটো মিত্ররা ১৪ মাসের মধ্যে আফগানিস্তান থেকে সব সৈন্য প্রত্যাহার করবে। তবে এজন্য তালেবানকেও তাদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে।

এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আল-কায়েদা এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠী যেসব এলাকার নিয়ন্ত্রণ করছে সেখানে সক্রিয় হতে দেয়া যাবে না। একই সঙ্গে জাতীয় শান্তি আলোচনা বজায় রাখতে হবে।

ঐতিহাসিক ওই চুক্তির পর তালেবানরা আন্তর্জাতিক বাহিনীর ওপর হামলা বন্ধ করে দেয়। তবে আফগান সরকারি বাহিনীর ওপর হামলা ঠিকই অব্যাহত রেখেছে তারা। / আরটি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ