আন্তর্জাতিক

‘বিদেশি সৈন্য প্রত্যাহার না করলে শান্তি আলোচনায় বসবেনা তালেবানরা’

‘বিদেশি সৈন্য প্রত্যাহার না করলে শান্তি আলোচনায় বসবেনা তালেবানরা’
‘বিদেশি সৈন্য প্রত্যাহার না করলে শান্তি আলোচনায় বসবেনা তালেবানরা’

আফগানিস্তান থেকে সকল বিদেশি সৈন্য চলে না যাওয়া পর্যন্ত আফগানিস্তানের ভবিষ্যৎ বিষয়ে তুরস্কে অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে না। তালেবানরা মঙ্গলবার (১৪ এপ্রিল) এ কথা জানায় তারা।

বার্তা সংস্থা এএফপি’র বরাতে জানা যায়, তালেবানের কাতার ভিত্তিক দপ্তরের মুখপাত্র মোহাম্মাদ নাঈম টুইটার বার্তায় বলেন, ‘আমাদের দেশ থেকে সকল বিদেশি সৈন্য প্রত্যাহার করে নেয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত আমরা আফগানিস্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাওয়া কোন সম্মেলনে অংশগ্রহণ করবো না।’

জঙ্গিদের সাথে ওয়াশিংটন মূলতঃ সম্মত হওয়ার প্রায় পাঁচ মাস পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে তাদের সৈন্য প্রত্যাহার করে নেবে এমন খবর প্রকাশিত হওয়ার মাত্র কয়েক ঘণ্টা পর তিনি হস্তক্ষেপমূলক এমন মন্তব্য করলেন।

মার্কিন কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বর ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় এ বছরের ২০তম বার্ষিকী পালনের আগেই আফগানিস্তান থেকে সকল আমেরিকান সৈন্য প্রত্যাহার করে নেবেন।

এসব সৈন্য প্রত্যাহার করে নেয়ার ব্যাপারে তালেবানের সাথে করা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চুক্তি অনুযায়ী এই প্রত্যাহার প্রায় পাঁচ মাস বিলম্ব হচ্ছে। এর ফলে তালেবানের বিজয়ের পটভূমি তৈরির আশংকা থাকা সত্ত্বেও আমেরিকার দীর্ঘতম যুদ্ধের চূড়ান্তভাবে অবসান ঘটতে যাচ্ছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ