আন্তর্জাতিক

মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত কমপক্ষে ২১

মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত কমপক্ষে ২১
মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত কমপক্ষে ২১

মিসরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২১ জন। বুধবার রাতের এই দুর্ঘটনায় আরও তিন আরোহী গুরুতর আহত।

দক্ষিণাঞ্চলীয় প্রদেশ, আসিউত-এ হয় এ দুর্ঘটনা।

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, মহাসড়কে হঠাৎ-ই একটি বাস ঘুরে চলা শুরু করে। তাতে মালবাহী একটি ট্রাকের সাথে হয় সংঘাত। মুহূর্তেই দুটি যানে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে যানগুলোর চালকরা। ভস্মীভূত হন হতভাগ্য আরোহীরা সবাই।

সড়ক ও পরিবহন বিভাগের তরফ থেকে জানানো হয়, ঐ রাস্তাটির সংস্কার কাজ চলছিলো। তাই ছিলো না কোন রোডসাইড লাইট। একেই দুর্ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত করেছেন উদ্ধারকর্মীরা। দগ্ধ বাকিদের চিকিৎসা চলছে হাসপাতালে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ