আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৮

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়াপোলিস শহরে এক বন্দুক হামলায় বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় গভীর রাতে ইন্ডিয়ানাপলিসের কার্গো সেবাদাতা প্রতিষ্ঠান ফেডএক্সের গুদামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল ইন্ডিয়ানাপলিস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই।

ইন্ডিয়ানাপলিস মেট্রোপলিটন পুলিশ বিভাগের অফিসার জেনা কুক সাংবাদিকদের জানান, ইন্ডিয়াপোলিস শহরে আত্মঘাতী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। বন্দুক হামলায় গুলিবিদ্ধ অনেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বন্দুকধারীসহ আটজন নিহত হয়েছেন। পুলিশ হামলাকারীকে শনাক্ত করতে কাজ করছে। ক্ষতিগ্রস্ত সবাই বেসামরিক নাগরিক।

জিনে কুক বলেন, বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করেছেন বলে তারা ধারণা করছেন।

ঘটনার সময় সেখানে উপস্থিত থাকা ফেডএক্সের দুই কর্মকর্তা জানান, তারা অন্তত দশ রাউন্ড গুলি চালানোর শব্দ শুনতে পান।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ