আন্তর্জাতিক

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, নিহত ৪

ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, নিহত ৪
ভারতের ছত্তিশগড়ে করোনা হাসপাতালে বিধ্বংসী আগুন, নিহত ৪

ভারতের ছত্তিশগড় রাজ্যের রাজধানী রায়পুরে করোনা রোগীদের জন্য নির্ধারিত একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে। শনিবার এ ঘটনায় হাসপাতালের চার জন রোগী পুড়ে মারা গেছেন, আরো কয়েকজন আছেন আশঙ্কাজনক অবস্থায়।

হাসপাতালসূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হঠাৎ করেই আগুন লাগে ওই হাসপাতালটিতে। সে সময় সেখানে মোট ৫০ জন করোনারোগী চিকিৎসাধীন ছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে এক দমকলকর্মী জানান, তারা উদ্ধার তৎপরতা শুরুর আগেই মৃত্যু হয়েছে চারজনের। উদ্ধারের পর আরো কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। উদ্ধারকৃত রোগীদের সবাইকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ঠিক কী কারনে আগুন লেগেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি; তবে হাসপাতাল কর্তৃপক্ষের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই সূত্রপাত হয়েছে আগুনের। গোটা বিষয়টি খতিয়ে দেখতে পুলিশের তদন্তও শুরু হয়েছে।

এদিকে ভারতের অন্যান্য রাজ্যের মতো ছত্তিশগড়ের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে এই রাজ্যেও হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় বড় কোনও বিপর্যয় এড়াতে গোটা রায়পুরে আজ থেকে ১০ দিনের জন্য কন্টাইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার। পাশাপাশি সাধারণ মানুষকে আরও কঠোরভাবে করোনা সংক্রান্ত যাবতীয় সতর্কতা বিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। / ঢাপো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ