আন্তর্জাতিক

কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫

কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫
কলম্বিয়ায় সেনাবাহিনী-বিদ্রোহী ফ্রন্টের সংঘর্ষ, নিহত ১৫

কলম্বিয়ার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী কার্লোস প্যাটিনো ফ্রন্টের সংঘর্ষ হয়েছে। এতে বিদ্রোহী ফ্রন্টের ১৪ সদস্য ও এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৭ এপ্রিল) দেশটির সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, কার্লোস প্যাটিনো ফ্রন্টের ১৪ সদস্য ওই সংঘর্ষে নিহত হয়। ২০১৬ সালের সরকারের সাথে শান্তি চুক্তির মাধ্যমে মূলস্রোতে ফিরে বিপ্লবী সশস্ত্র বাহিনী (ফার্ক)। তবে এ বাহিনীর অনেকে ওই চুক্তি মানেনি। তারাই প্রতিষ্ঠিত করেছে কার্লোস প্যাটিনো ফ্রন্ট।

দেশটির সেনাবাহিনী প্রধান জেনারেল এদোয়ার্দো এনরিক জাপাতিরো টুইটারে বলেছেন, সংঘর্ষের পর বিদ্রোহীরা তাদের যোদ্ধাদের মৃতদেহ সরিয়ে নিয়ে যায়। ১০ জন বিদ্রোহীর মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি।

কলম্বিয়া সরকার এবং সশস্ত্র বাহিনীর ধারণা, দেশটিতে প্রায় ২,৫০০ ফার্ক বিদ্রোহী রয়েছে।

কলম্বিয়া সরকারের সঙ্গে ফার্কের দীর্ঘ সংঘাতে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ লাখ ৬০ হাজার এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। শান্তি চুক্তির পর সংঘাতের পথ পরিহার করে মূলধারায় মিশে ফার্কের সদস্যরা।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ