আন্তর্জাতিক

চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া
চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করল রাশিয়া

পাল্টা ব্যবস্থা হিসেবে চেক প্রজাতন্ত্রের ২০ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে শনিবার ১৮ রুশ কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দেয় চেক প্রজাতন্ত্র। তাদের ৭২ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

২০১৪ সালে দেশটির একটি গোলাবারুদের গুদামে বিস্ফোরণের ঘটনায় রুশ গোয়েন্দা সংস্থা জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা নেয় দেশটি। এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা চেক কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দেয় মস্কো।

যুক্তরাজ্যে ২০১৮ সালে বিষাক্ত রাসায়নিক নভিচক দিয়ে হামলা যে দুজন রাশিয়ানকে সন্দেহ করা হয় তারা চেক প্রজাতন্ত্রের ওই বিস্ফোরণের ঘটনার সাথেও জড়িত ছিল বলে এখন বলা হচ্ছে। এই অভিযোগ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়িনের পররাষ্ট্র মন্ত্রীরা বৈঠকে বসতে যাচ্ছেন।

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ন্যাটো জোটের সদস্য চেক প্রজাতন্ত্র জানিয়েছে, ওই বিস্ফোরণের ঘটনায় রাশিয়ার সংশ্লিষ্টতার ব্যাপারে তারা ইউরোপীয় ইউনিয়নের মিত্রদের অবহিত করেছে। এ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের কথা রয়েছে।

চেক প্রজাতন্ত্রের অভিযোগকে ভিত্তিহীন ও অযৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ওই বিস্ফোরণের ঘটনায় আগে গুদাম মালিকদের দোষারোপ করা হলেও এখন রাশিয়াকে দায়ী করা হচ্ছে। এ ধরনের দোষারোপ অযৌক্তিক।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই চেক প্রজাতন্ত্রের পক্ষ থেকে রুশ কূটনীতিক বহিষ্কারের ঘোষণা আসে। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ