আন্তর্জাতিক

বরিস জনসনের ভারত সফর বাতিল

বরিস জনসনের ভারত সফর বাতিল
বরিস জনসনের ভারত সফর বাতিল

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের ভারত সফর ফের বাতিল হল। করোনা সংক্রমণের কার‌ণে এ সফর বাতিল করা হয়েছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

চলতি মাসের শেষে ৩ দিনের ভারত সফরে আসার কথা ছিল বরিসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-ব্রিটেন কূটনৈতিক, বাণিজ্যিক এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে আলোচনার পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সুরক্ষার বিষয়টিও তার সফরের অন্যতম উদ্দেশ্যে ছিল বলে পররাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে জানানো হয়েছিল।

তবে এর পরে বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকার কারণে সফরসূচি কাটছাঁট করে কেবলমাত্র ২৬ এপ্রিল সীমাবদ্ধ রাখার বিষয়ে চিন্তাভাবনা চলছে বলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছিল। কিন্তু সে দেশের প্রধান বিরোধী দল লেবার পার্টির পাশাপাশি ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির একাংশের তরফেও করোনা পরিস্থিতির কারণে বরিসের ভারত সফর নিয়ে আপত্তি তোলা হয়।

প্রসঙ্গত, এর আগে জানুয়ারি মাসে বরিসের ভারত সফরে আসার কথা ছিল। ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হওয়ারও কথা ছিল তার। কিন্তু সেই সময় ব্রিটেনে কোভিডের নতুন রূপ ছড়াতে শুরু করে। বাড়তে থাকে মৃত্যুর সংখ্যাও। ফলে সেই সময় সফর বাতিল করতে হয়েছিল। / একু

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ